আমি ২৪ ঘন্টার মেয়র: ব্যারিস্টার তাপস

‘আমি ২৪ ঘন্টার মেয়র। দিনের যেকোনো সময় পরিদর্শনে গিয়ে যদি কাউকে তার জায়গামত না পাই তাহলে ধরে নিবেন সেই ব্যাক্তি আর ঢাকা দক্ষিণ সিটিতে কর্মরত নেই’ বলে সবাইকে হুশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সম্প্রতি মশা নিয়ন্ত্রণের জন্য গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কোনো অজুহাত মানা হবে না বলেও তিনি জানান।

সোমবার (১ মে) নগর ভবনের সেমিনার হলে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এসময় মেয়র বলেন, বরাবরের মত লোক দেখানো কাজ বাদ দিয়ে নগরবাসীকে সেবা দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। মশক নিধনে ওয়ার্ড কাউন্সিলরদের পরামর্শ নেয়া হবে যা ৭ জুন থেকে শুরু হবে কার্যক্রম। ১৪ জুন থেকে দক্ষিণ সিটির জলাশয়, লেক, খাল শনাক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো শুরু হবে। এক সঙ্গে নর্দমা পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হবে।

নাগরিকদের কল্যাণে সকল কাজ করে যেতে হবে। এক্ষেত্রে কে বা কোন সংস্থা কি বলবে সেটা দেখার বিষয় না। আমাদের দায়িত্ব আমরা পালন করবো। প্রয়োজনে ওইসব সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর