গানম্যানের করোনা শনাক্ত, আইসোলেশনে ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীমের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনার সংক্রমণ এড়াতে প্রতিমন্ত্রীসহ তার দপ্তরের কর্মকর্তারা আইসোলেশনে রয়েছে।

সোমবার (১ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ গণমাধ্যমকে জানান, গানম্যান রেজাউল করীম চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন।

মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান, দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ পরিস্থিতি মোকাবিলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন জন-গুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। তিনি সোমবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, তার অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিমন্ত্রী নিজেই তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলে জানান আরিফ। প্রতিমন্ত্রীসহ আমরা সবাই (দপ্তরের কর্মকর্তারা) আইসোলেশনে আছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর