বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মাত্র ২০ মিনিটের মাঝেই ৩ জন মারা গিয়েছেন। আজ (সোমবার) দুপুর ৩.১০ থেকে ৩.৩০ এর মাঝে এই তিন ব্যক্তির মৃত্যু হয়।
জানা যায়, প্রথম মৃত্যু হয় ৩.১০ মিনিটে। ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের ৬৫ বছর বয়স্ক ওই ব্যক্তি আজ দুপুর ১টার দিকে করোনার উপসর্গ নিয়ে এই ইউনিটে ভর্তি হয়েছিল। তার মৃত্যুর ১০ মিনিট পরে মারা যান বরিশাল নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকার ৭৫ বছর বয়স্ক এক বৃদ্ধ। তিনিও করোনার উপসর্গ নিয়ে রোববার (৩১ মে) এই ইউনিটে চিকিৎসা নিতে এসে ভর্তি হয়েছিলেন।
এই দুইজনের মৃত্যুর ঠিক ১০ মিনিট পর সাড়ে ৩টার দিকে আরও একজন মারা যান। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিনপালা থেকে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে এই ইউনিটে এসেছিলেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আজ দুপুরেই ভর্তি করা হয়েছিল।
এ বিষয়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, করোনা ইউনিটে মারা যাওয়া ওই তিন ব্যাক্তি আসলেই করোনায় আক্রান্ত ছিউলেন কিনা তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বার্তাবাজার/নিমফুল