মা-বাবা থেকে আলাদা হওয়ার চাপ দিলে তালাক দেয়া যাবে স্ত্রীকে

মা-বাবার থেকে আলাদা হওয়ার জন্য স্বামীকে যদি কোনো স্ত্রী চাপ দেয় তবে তাকে তালাক দেয়া যাবে বলে জানিয়েছেন ভারতের কেরালা রাজ্যের হাইকোর্ট। বিয়ে বিচ্ছেদের একটি মামলার শুনানীর সময় এই মন্তব্য করেন বিচারপতি এ এম শফিক ও মেরি জোসেফ।

কেরালার হাইকোর্টের এই বিচারপতিদ্বয় মনে করেন, স্বামীকে তার মা-বাবা ছাড়ার জন্য চাপ দেয়াটা বড় ধরণের মানসিক অত্যাচার ছাড়া আর কিছুই না। এই অত্যাচারে একজন স্বামী বাধ্য হয়ে তার মা-বাবা অথবা স্ত্রী যেকোনো একটি সম্পর্ককে টিকিয়ে রাখে। যদি এরকম পরিস্থিতিতে কেউ পড়ে তবে গুরুত্বপুর্ণ কারণ না থাকলে স্বামী স্ত্রীর ডিভোর্স নেয়া যেতে পারে।

এ বিষয়ে সোমবার (১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ জানায়, সম্প্রতি কেরালার হাইকোর্টে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ওই ব্যক্তির স্ত্রী তার মাকে একদমই সহ্য করতে পারেন না। মায়ের থেকে আলাদা হওয়ার জন্য স্বামীকে চাপ দিয়ে নিজে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিচ্ছেন।

আবার ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করেছেন, শ্বাশুড়ির কথায় তার স্বামী দিনরাত তার সাথে খারাপ আচরণ করেন। এই সংসারে কেবল শ্বাশুড়ি না থাকলেই তিনি বসবাস করতে পারবেন।কারণ শাশুড়ি তাকে দিয়ে সংসারের সব কাজ করান। এমনকি একটি অস্ত্রোপচারের পরও তাকে সব কাজ করতে বাধ্য করা হয়েছে।

এ বিষয়ে আদালতের মন্তব্য ছিল এরকম- সবকিছু থেকে বোঝা যায় ঘরের কাজসহ অন্যান্য বিষয়ের জন্যই শাশুড়ির ওপরে রাগ গৃহবধূর। সবমিলিয়ে আবেদেনকারীর ওপর মানসিক নির্যাতন করেছে স্ত্রী। সব দিক খতিয়ে দেখে এই বিবাহ বিচ্ছেদের রায় দেয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর