চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তির জরিমানা

চট্টগ্রামের জামালখান এলাকায় পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর (চট্টগ্রাম)।
সোমবার (০১ জুন) শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ জরিমানার আদেশ দেন এবং জরিমানার অর্থ আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশও দেন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, নগরীর জামালখান ওয়ার্ডের এসএস খালেদ রোডে রীমা কমিউনিটি সেন্টারের বিপরীতে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে গ্রীন্ডলেজ ব্যাংক পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেলে গত ১৮ মে পরিবেশ অধিদফতরের তদন্ত টিম পরিদর্শনে যায়।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায় এবং দেখা যায় পাহাড়ের মোট ২৮ হাজার ঘনফুট কাটা হয়েছে। আর এজন্য পাহাড়ের তত্বাবধায়ক হিসেবে দায়িত্ব থাকা ও পাহাড় কাটার সাথে জড়িত দুই ব্যক্তি যথাক্রমে সনজিত দত্ত ও ডা. দারদাউস শাহকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, জরিমানা ধার্য করা ছাড়াও উক্ত স্থানে সর্বসাধারণের প্রবেশ ও কোন প্রকার কাজে বিশেষ বিধি নিষেধ জারি করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর