সাতক্ষীরায় আরো একজন করোনা পজেটিভ সনাক্ত

সাতক্ষীরায় আরো একজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে এ রিপোর্ট পাওয়া গেছে।
আক্রান্তের নাম সোহাগ হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, সোমবার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা রিপোর্ট সোহাগের করোন পজেটিভ হওয়ার বিষয়টি জানা যায়। তার বাড়ি লক ডাউন করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ নিয় সাতক্ষীরায় করোনা পজেটিভ এর সংখ্যা দাঁড়ালো ৪৬ এ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর