বেসিক ব্যাংকের পুরান ঢাকার একটি শাখা লকডাউন

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পুরান ঢাকার ইসলামপুর শাখার ম্যানেজারসহ ৯ অফিস স্টাফের করোনা পজেটিভ হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। শাখাটির সব ধরণের কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম।

রফিকুল আলম জানান, মহামারি করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকার ইসলামপুর শাখাটি রোববার থেকে লকডাউনে নেয়া হয়েছে। শাখাটির ম্যানেজার নজরুল ইসলামসহ আরও ৯ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে। ম্যানেজার নজরুল ইসলাম বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় আইসোলেশনে আছেন।

তিনি আরও জানান, বেসিক ব্যাংকের মোট ২২ জন কর্মকর্তা-কর্মচারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর