ঢাকা-মাওয়া মহাসড়কে পরিবহন শ্রমিকদের সাথে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষার্থে এবং গণপরিবহনে যাত্রী ও জনসাধারণের মাঝে করোনা ভাইরাস সংক্রান্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন গাড়ীর চালক, হেলপার ও পরিবহন শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

আজ সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর স্ট্যান্ডে সকাল ১১ টায় এ সভার আয়োজন করে হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল বাসেদ। এসময় তিনি গাড়ীর চালক ও হেলপারদের উদ্দেশ্যে স্বাস্থ্য বিধি মেনে যানবাহন চলাচল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদাান করেন এবং যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে কম গতির তিন চাকার থ্রি-হুইলার ও ব্যাটারি চালিত রিকশা-অটো রিকশা গাড়ি মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেন।

সভা শেষে চলমান গণপরিবহন থামিয়ে যাত্রী পর্যেবক্ষন করে তাঁদেরকে স্বাস্থ্য বিধি মেনে যানবাহনে চলাচলের জন্য অনুরোধ জানান। পাশাপাশি পুলিশ সদস্যরা মহাসড়কে চলমান গাড়ির যাত্রী, চালক-হেলপার ও সড়কের পাশের নিত্য পণ্যের ব্যবসায়ীদের মাঝে করোনা ভইরাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর