মমতার চাপেই পদত্যাগ করলেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক!

অনেকটা নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের বাংলা ভাষার জনপ্রিয় দৈনিক সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’র সম্পাদক অনির্বাণ চ্যাটার্জি। কিন্তু রোবার (৩১ মে) বিকালে পত্রিকাটি জানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চাপেই পদত্যাগ করেছেন জনপ্রিয় এই সংবাদ মাধ্যমের সম্পাদক।

আনন্দবাজার পত্রিকা জানায়, অনির্বানের স্থলাভিষিক্ত হচ্ছেন পূর্বে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করা ঈশানী দত্ত রায়।

কলকাতার একটি সূত্রমতে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এক সংবাদ সন্মেলনে মমতা ব্যানার্জি প্রকাশ্যেই আনন্দবাজার পত্রিকার নাম উল্লেখ করে সমালোচনা করেন।

বিজেপি সরকারের ত্রাণ থেকে পশ্চিমবঙ্গের বঞ্চিত হওয়ার পেছনে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নীতিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, আপনারা সরকারকে দুটো দিন সময় না দিয়ে রাস্তায় বেরিয়ে উত্তেজনা ছড়ালেন। আপনারা যে রাজ্যের কত বড় ক্ষতি করলেন, একদিন বুঝবেন, যেদিন নিজেদের এই সমস্যার মধ্যে পড়তে হবে।

কয়েকদিন আগে পত্রিকাটির সম্পাদককে হেয়ারস্ট্রিট থানায় ডেকে নিয়ে ৬ ঘণ্টার পুলিশি জেরা করা হয়। এই পুলিশি জেরা নিয়ে আনন্দবাজার পত্রিকা নিজেই নিশ্চুপ। এছাড়া পশ্চিমবঙ্গসহ অন্যান্য গণমাধ্যমেও এ বিষয়ে তেমন কোনো খবর পরিবেশন হয়নি। এর ফলে সম্পাদকের পদত্যাগ নিয়ে নানামুখী গুজব ছড়িয়ে পড়ে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর