মুন্সীগঞ্জে নতুন ২৪ করোনা রোগী শনাক্ত, মোট শনাক্ত ৭৩৩

মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কোনভাবেই থামানো যাচ্ছে না করোনার সংক্রামন। আজ সোমবার আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৭৩৩ জনের করোনা শনাক্ত হলো।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বার্তা বাজারকে জানান, মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ২৪ জন করোনায় শনাক্ত হয়েছে। সদর উপজেলায় ৫ জন, লৌহজং উপজেলায় ৫ জন, সিরাজদিখান উপজেলায় ৫জন, শ্রীনগর উপজেলায় ৯ জন। সদর উপজেলার ৫ জন হলো মালপাড়ার পুরুষ (৪৫), সরদার পাড়া পুরুষ (৪৮), মিরকাদিম পুরুষ (৩৭), কোটগাও মহিলা (২১), ইদ্রাকপুর পুরুষ (৪৮)।

লৌহজং উপজেলার ৫ জন হালো ইউনও (৩৫), মহিলা (২০), পুরুষ (৩৮), লৌহজং থানা পুলিশ পুরুষ (৪০) লৌহজং থানা পুলিশ পুরুষ (৩৮)। শ্রীনগর উপজেলার ৯ জন হলো বালাসুর পুরুষ (২৯), আলামিন বাজার পুরুষ (৪৯), দক্ষিণ পাইকসার পুরুষ (৩১), কবতুর খোলা পুরুষ (৬৫), দক্ষিণ উম পাড়া পুরুষ (৬৫), বালাসুর মহিলা(২৮), বালাসুর শিশু (৬), দেলভোগ পুরুষ (২৩), মহিলা (৮) বছর। সিরাজদিখান উপজেলার ৫ জন হলো বাতির ভোগ শিশু (৬), নিমতলা মৃত মহিলা সাধনা (৫৫), মহিলা (৫০), মহিলা ডাক্তার (৩০), সেগুনাশুর মহিলা (২৫)।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর