প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার করেছে। তবে পর্যন্ত করোনার চিকিৎসার ওষুধ আবিষ্কার হয়নি। চিকিৎসকরা করোনাভাইরাসে আক্রান্তদের নানা রকম লক্ষণ দেখে চিকিৎসা দিচ্ছেন। তবে করোনার কার্যকর ও কম খরচে চিকিৎসার জন্য গবেষকদের মনোযোগ আকর্ষণ করেছে শক্তিশালী একটি গ্যাস। মানুষের শরীরে তৈরি নাইট্রিক অক্সাইড করোনার চিকিৎসায় ব্যবহার হওয়ার বিষয়টি পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা।
নাইট্রিক অক্সাইড নিয়ে বিজ্ঞানীদের ওই গবেষণায় দেখা গেছে, রক্তনালী স্বাভাবিক রাখতে এবং ফুসফুস থেকে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকভাবে চলাচলে সহায়তা করছে নাইট্রিক অক্সাইড। নাক কিংবা মুখের মাধ্যমে নাইট্রিক অক্সাইড ব্যবহারের ফলে করোনা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় থাকা রোগীরা সুফল পাচ্ছেন বলেও দাবি করেছেন গবেষকরা।
‘স্যানোটাইজ রিসার্চ’ নামের এই গবেষণাটি করছেন ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির একদল গবেষক। চার লাখ মার্কিন ডলার বাজেটে গবেষণাটি করা হচ্ছে।
গবেষক দলের প্রধান ক্রিস মিলার জানান, এটা সত্যিই গুরুত্বপূর্ণ, আমরা শিগগিরই পরীক্ষা শেষ করবো। তারপর এর অনুমোদনের ব্যাপারে কথা হবে।
মিলার মনে করেন, তিন-চার মাসের মধ্যে তাদের সব কাজ শেষ হবে এবং নাইট্রিক অক্সাইডের সহায়তায় রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাবে এবং ফুসফুস সচল রাখতে সহায়তা করবে।
বার্তা বাজার / ডি.এস