প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
সোমবার (১ জুন) সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি হন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল ইমরান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আল ইমরান জানান, মোহাম্মদ নাসিম অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডি.এস