ঢাকায় আবার চাকা ঘুরছে যানবাহনের। সড়কে দেখা মিলছে সেই বিরক্তিকর যানজটের। ফুটপাতে মানুষের পরিচিত সেই ভিড়ের দেখা মিলছে। যেন আপন রূপেই ফিরে আসছে ঢাকা। ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে সোমবার (১ জুন) চালু হচ্ছে দেশের অফিস আদালতগুলো। সেইসাথে চালু হচ্ছে গণপরিবহন।
প্রাণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে বন্ধ ছিল অফিস আদালত ও গণপরিবহন। ৩১ মে থেকে অফিস খু্লে দেয়ার পর ১ তারিখ থেকে চালু করা হয় দেশের গণপরিবহন।
ঢাকা শহরেও সকাল থেকেই যথাযথ নির্দেশনা মেনে গণপরিবহনের চাকা ঘুরতে শুরু করে। দুপুরের দিকে রাজধানীর পল্টন, মতিঝিলের মত অফিসপাড়ায় দেখা যায় স্বাভাবিক সময়ের মতন ভিড়। যেন দেশে কোনো মহামারিই নেই! ফুটপাতে মানুষের সাথে মানুষের গা লাখিয়ে চলতে দেখা যায়। শাপলা চত্ত্বর থেকে সিটি সেন্টার পর্যন্ত এলাকায় কোনো রকম স্বাস্থ্যবিধি মেনে কেউ চলতে পারেনি। পল্টনের ফকিরাপুলের দিকেও ছিল একইরকম ভিড়।
রাস্তায় সবাই নিজস্ব সুরক্ষার কথা চিন্তা করে মাস্ক ব্যবহারে করে চলাচল করছেন। মাস্ক ছাড়া কাউকে চলাচল করতে দেখা যায়নি।
রাজধানীর গণপরিবহগুলোও মেনে চলেছে যথাযথ স্বাস্থ্যবিধি। মাত্র কয়েকজন যাত্রী নিয়ে চলাচল করছে সিটি বাসগুলো। তাও আসনগুলো ছিল পলিথিনে মোড়ানো। এ বিষয়ে বাসের কন্ডাক্টর জানান, ‘বাসের সিটের ওপর পাতলা পলিথিনের কাভার দেওয়া হয়েছে, যা প্রতিদিন খুলে ফেলা হবে৷‘মতিঝিল থেকে ধানমন্ডি রুটে ৪০টি এবং গাজীপুর রুটে ৩০টি বাস চলাচল করছে৷ এর আগে প্রতিদিন দুই রুটেই ৭০টি করে বাস চলাচল করতো৷’ ’
গণপরিবহন বিষয়ে যাত্রীদের সাথে আলাপ করে তাদের থেকে সন্তোষ্টির উত্তর পাওয়া যায়। তবে তারা কিছুটা সংশয়ে আছেন সামনের দিনগুলোতে তাদের এই সামাজিক দুরত্ব কিংবা স্বাস্থ্যবিধি কতদিন বজায় থাকবে।
বার্তাবাজার/এসজে