গোসল করতে গিয়ে বজ্রপাতে খানসামায় কৃষকের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় দুপুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে ফজলুল হক (৬০) নামে এক কৃষক মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৩ টায় মাঠে কাজ শেষে বাড়ির বাইরে টিউবওয়েলে গোসল করতে গেলে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তিনি মারা যান।

নিহত ফজলুল হক উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হাজীপাড়ার মৃত কছিমদ্দিনের ছেলে। খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি জানান, খামারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক ফজলুল হক বাইরে কাজ শেষে বাড়িতে গোসল করতে গেলে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর