জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাকুন্দিয়ায় গরিব ও অসহায়দের খাবার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৩৯তম শাহদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলসহ গরিব ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।

সোমবার উপজেলার পৌর সদরের কুড়তলা শামসুদ্দিন মেম্বারের বাড়ির প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা ও পৌর জনতা দলের উদ্যোগে দোয়া মাহফিল, গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

স্থানীয় ইউপি সাবেক সদস্য ও সহ-সভাপতি পৌর বিএনপি মোঃ শামসুদ্দিন মেম্বার এর সভাপতিত্বে,পাকুন্দিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ এর উপস্থাপনায়,
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং পাকুন্দিয়া উপজেলা জনতা দলের প্রধান উপদেষ্টা এড. জালাল উদ্দিন জালাল।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনতা দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মোঃ রায়হানুল ইসলাম রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আসাদ রেজা, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাকুন্দিয়া উপজেলা জনতা দলের সম্মানিত উপদেষ্টা মোঃ আতিকুর রহমান মাসুদ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক মেম্বার মোঃ হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, পাকুন্দিয়া উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম জজ, আমির খসরু, নাজমূল হক ডালিম, যুবদল নেতা সুরুজ, যুব নেতা ও বর্তমান ইউপি সদস্য মোঃ মফিজুল হক মেনু, পাকুন্দিয়া উপজেলা উলামা দলের সভাপতি কামরুজ্জামান দুলাল, সাধারণ সম্পাদক,, মস্তুফা কামাল, উপজেলা মৎসজীবী দলের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল নেতা নজরুল, মুনজিল, সুরুজ, আল ইমরান, ফৈরদৌস, এহসানুল হক ছানু, পৌর ছাত্রদল নেতা ও পৌর জনতা দলের সভাপতি পদপ্রার্থী মোঃ বিজয় মিয়া,পৌর ছাত্রদল নেতা হাফিজুর রহমান,মোঃ ফারদিন ইসলাম (ইমন) পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ছাত্র দলের মেধাবী ছাত্রনেতা অারিফুল ইসলাম তৌহিদ, এগারসিন্দু ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃ জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর