ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অর্ধগলিত অবস্থায় ৩০ বছর বয়সের অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের ফেরসাডাঙ্গি ব্রিজের পাশের একটি বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২-৩ দিন আগেই অজ্ঞাতনামা ওই নারীকে অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করে কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর গর্ত করে পুতে রাখে। সোমবার স্থানীয় লোকজন বাগানের ভেতর দিয়ে চলাচলের সময় গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, ভিকটিমের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বলেই ধারনা করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই নারীর পরিচয় অনুসন্ধান ও কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা উদঘাটন করা হবে দ্রুতই। পিএম রিপোর্ট এলেও আমরা অনেকটা জানতে পারবো হত্যার বিষয়ে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর