টাংগাইল ঘাটাইলের রাসেল ঢাকায় করোনা আক্রান্ত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আরও এক যুবক ঢাকায় কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগে (কিডনি) কর্মরত আছেন। তার ছোট ভাই মোঃ রোমেল নিশ্চিত করেছেন।

ঢাকায় করোনা আক্রান্ত হওয়া মোঃ রাসেল সিদ্দিকী। তার গ্রামের বাড়ী উপজেলার ভবনদত্ত গ্রামে।

জানা যায়, করোনায় আক্রান্ত রাসেল সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে গত রোববার থেকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। নমুনা সংগ্রহের পর গতকাল রোববার প্রাপ্ত ফলাফল তার করোনা পজিটিভ আসে।

strong>বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর