দেশে মোট করোনা শনাক্ত ৪৯ হাজার ৫৩৪

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন। এদিনে মৃত্যু হয়েছে ২২ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৮১৬ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭২ জনে। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

সোমবার (০১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি।

এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন। মৃত্যু হয়েছে ৪০ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর