কালীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে জুলিয়া খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে সে মারা যায়। জুলিয়া খাতুন কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা দয়াপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে এবং ভাতঘরা দয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

জুলিয়ার চাচা নাসির উদ্দিন জানান, রাতে জুলিয়া তার মা-বাবার সাথে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর