ঝিনাইদহে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৩ জন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সোমবার সকালে খুলনা পিসিআর ল্যাব থেকে ঝিনাইদহে মোট ১৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৪ টি পজেটিভ। আক্রান্তদের মধ্যে ২ জন সদরে এবং ২ জন হরিণাকুন্ডু ও কোটচাঁদপুরে। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত ৫৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর