বুধবার থেকে চলবে আরো ১১ জোড়া ট্রেন

দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল শুরু, ট্রেনে দুই আসনের বিপরীতে একজন যাত্রী।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সীমিত পরিসরে সারা দেশে চলাচল করছে ৮ জোড়া ট্রেন। বুধবার থেকে যোগ হবে আরো ১১ জোড়া ট্রেন।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। স্টেশনে প্রবেশের ক্ষেত্রেও রাখা হয়েছে নানা সুরক্ষা ব্যবস্থা। ভিড় এড়াতে সব টিকেটই অনলাইনে বিক্রি হচ্ছে।

তবে এ নিয়ে অভিযোগও আছে। করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পর গত ২৫শে মার্চ থেকে বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর