করোনায় আক্রান্ত ব্যাংক কর্মকর্তার মৃত্যু ঢাকায়, দাফন সম্পন্ন পরশুরামে

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অগ্রণী ব্যাংক তেজগাঁও শাখা ঢাকায় কর্মরত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।

তথ্য সূত্র অনুযায়ী, পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুন্ডা গ্রামের বাসিন্দা আবদুল মালেক দীর্ঘদিন অগ্রনী ব্যাংক ঢাকার তেজগাঁও শাখায় কর্মরত রয়েছেন। কিছুদিন পূর্বে অসুস্থ বোধ করলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করিয়েছিলেন। নমুনা পরীক্ষার ফলাফল ফজেটিভ আসায় ঈদের দুইদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন এই ব্যাংক কর্মকর্তা।

আজ (সোমবার) সকালে পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন প্রক্রিয়াটি সম্পন্ন করেন করোনা রোগী দাফনের জন্য গঠিত স্বেচ্ছাসেবক টিম।

ছবি: বার্তা বাজার

স্বেচ্ছাসেবক টিমের প্রধান ইয়াছিন শরীফ মজুমদার বলেন, জানাযা-দাফনে দুই ছেলে আর স্বেচ্ছাসেবক টিম সদস্য মুহাম্মাদ আলা উদ্দিন, মনচুর আহাম্মদ, মো: জহিরুল ইসলাম হৃদয় ও নহিদ হায়দার অংশ নিয়েছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঢাকায় পৌছে পরিবারের সদস্যরা করোনা পরীক্ষার জন্য নমুনা দেবেন বলে জানিয়েছেন।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লাশটি করোনা রোগী হওয়ায় সব নিয়ম কানুন মেনেই দাফন করা হয়েছে এবং দাফনের পরে আব্দুল মালেকের দুই ছেলে ঢাকায় ফিরে যান।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর