নোয়াখালীতে একদিনে আরও ২৩ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে দুই দিনে ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ১৪ জন।

সোমবার (০১ জুন) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন জানান, গত ২৯ ও ৩০ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যবে পাঠানো হয়। পরে ৩১ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৫৬৬ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর