বগুড়ার শেরপুরে সরকারি বিধিনিষেধ না মানায় ৭ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেল ৫ টা থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার ভূমি মো. জামশেদ আলাম রানার নেতৃত্বে গাড়ীদহ বাজার, মহিপুর বাজার, মহিপুর কলোনী, দশমাইল বাজার, হাটগাড়ী, বেলঘরিয়া বাজার, টুনিপাড়া, গোসাইবাড়ি বটতলা, বনমরিচা বাসস্ট্যান্ড, ধুনট মোড়, রণবীরবালা, শুবলী, দুবলাগাড়ি, হাসপাতাল রোড়, শেরুয়া বটতলা এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় ও বিকাল ৪ টার পর দোকান খোলা রেখে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৭ জনকে ৩ হাজার ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, যারা সরকারি বিধিনিষেধ না মানবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার/টি.সি