সিঙ্গাইরে একই পরিবারের ৮ জনসহ করোনায় আক্রান্ত ১১

মানিকগঞ্জের সিঙ্গাইরে করোনা পরিস্থিত দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় উপজেলায় একই পরিবারের ৮ জনসহ সর্বোচ্চ ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ধল্লা ইউনিয়নের ভাটিরচর (ঘেলে পাড়া) এলাকায় একই পরিবারের ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের পরিবারের এক ব্যক্তি সাভার থাকতো, তার মাধ্যমেই সংক্রমিত হতে পারে বলে ধারণা। জয়মন্টপ ইউনিয়নের করোনায় মৃত্যু ব্যবসায়ী বাদল কুমার সাহার পরিবারের আরো ২ সদস্য করানোয় আক্রান্ত। তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামে জনৈক ১ ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে । তিনি সিঙ্গাইর থেকেই কারো মাধ্যমে সংক্রমিত হয়েছে বলে জানা যায়।

৪ঠা এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত উপজেলায় ডাক্তার-নার্সসহ ৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ বলেন, ৩০ মে যে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম । ৩১ মে রাতে পরীক্ষার রিপোর্ট আমরা জানতে পারি। এতে একই পরিবারের ৮ জনসহ ১১ জন করোনা পজেটিভ আসে। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জীবাণুমুক্ত করার কাজ চলছে। জীবাণুমুক্ত করার কাজ শেষ হলে স্বাভাবিক চিকিত্‍সা আবার করা সম্ভব হবে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর