কুড়িগ্রামে উপকারভোগীদের তালিকা চেয়ে মানববন্ধন

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ২৫০০ টাকার উপকারভোগীদের নামের তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন চিলমারী নদীবন্দরের স্থানীয় বাসিন্দারা । সোমবার (১লা জুন) বেলা ১১ টার দিকে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির চিলমারী উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা দাবী করেন,’মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার জেলার অন্যান্য লোকজন পেলেও, তাদের উপজেলায় ঈদ পার হলেও এখনও তারা কেউ মোবাইলে টাকা পাননি।’

তারা মানববন্ধনে দাবি করে জানতে চান চিলমারী উপজেলায় কারা কারা মোবাইলে আড়াই হাজার করে টাকা পেয়েছে। মানববন্ধনে অংশ নেয়া এক যুবক বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ,দিনমজুর,কেউ জেলে পরিবার কিন্তু আমরা কেউ মোবাইলে টাকা পাইনি। তাহলে কারা পাচ্ছে সে টাকা।তাই জরুরী ভিত্তিতে প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকার উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হোক।’

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম বিদ্যুৎ বলেন,”৫০ লক্ষ দরিদ্র উপকারভোগীদের মধ্যে ৭১-৭৭ ভাগ গরীবদের জন্য বরাদ্দ হয়েছে ৯০ হাজার। তারই মধ্যে ৭৭ ভাগ গরীবের উপজেলা চিলমারীর জন্য বরাদ্দ হয়েছে মাত্র ৫ হাজার ৪০০টি পরিবারের।এই ৫ হাজার ৪০০ পরিবার কারা তা আমরা জানতে চাই।”

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানান, ‘‘উপকারভোগীদের নামের তালিকা এখনো শতভাগ চূড়ান্ত হয়নি।প্রাথমিকভাবে মেম্বার চেয়ারম্যানদের কাছ থেকে যে তালিকা পাওয়া গেছে সেইটা থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে।যাদের ভোটার আইডি কার্ড নাম্বারের সাথে তার নাম মিলে যাচ্ছে এবং তার ফোন নাম্বার বিকাশ নিজের নামে খোলা রয়েছে শুধুমাত্র তাদের ফোনে টাকা দেওয়া হচ্ছে।এজন্য একটু বিলম্বিত হচ্ছে।তবে কেউ যদি দেখতে চায় তবে উপজেলায় এসে প্রাথমিকভাবে মনোনীত হওয়া ব্যক্তিদের তালিকা দেখতে পারবে।’’

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর