রাজধানীর দক্ষিণখান ৪৭নং ওয়ার্ডে বর্জ্য ব্যবসায় দুই গ্রুপের অভ্যন্তরীণ ক্ষোভ ও উত্তেজনা
রাজধানীর দক্ষিণখান ৪৭নং ওয়ার্ড সিটি কর্পোরেশন (পূর্বের- ৫নং) ফায়দাবাদ এলাকায় বাসাবাড়ির ময়লা, আবর্জনা পরিস্কারনিয়ে উক্ত এলাকার দুটি সক্রিয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।। ঘটনার অনুসন্ধানে জানা যায়- বিগত ৮/৯বছরযাবত এলাকায় ময়লা, আবর্জনা পরিস্কারের দায়িত্ব নেয় এলাকার যুকব নেতা তরিকুল ইসলাম পপলু। কিন্তু নতুন সিটিকর্পোরেশন গঠনের পর দুই বারের নির্বাচিত কাউন্সিলর মোতালেব মিয়া দায়িত্ব দেন এলাকার কিছু উদ্যমী, বেকার যুবক সবুজ, মুকুল, বাবু ও শেখ হাসেম নামের কয়েকজনের কাছে। এতেই ক্ষিপ্ত হয় পপলু ও তার দলবল। পপলু গং’রা অনুমান করে নেয়একই এলাকার দক্ষিণখান থানা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবেদ আলী পরামর্শে এটা করা হয়। কারণবর্তমান কাউন্সিলর মোতালেব মিয়া ও আবেদ আলীর সুসম্পর্ক বিরাজমান।
ময়লা নিয়ে এই বিভাজনের কারণে পপলু ও আবেদ আলীর পরিবারের মাঝে ক্ষোভ ও উত্তেজনার ফল হিসেবে একে অপরেরবিরূদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে কুৎসা রটাতে থাকে। জানা যায়, পপলু একটি টিভি মিডিয়া এনে নিউজ প্রচারকরে। অপরপক্ষে, আবেদ আলী কিছু অনলাইন পোর্টালে নিউজ প্রচার করে। যা দুই গ্রুপের বিবাদ সৃষ্টি হওয়ার সূত্রপাত ঘটাতেপারে বলে এলাকাবাসী দাবী করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাউন্সিলর মোতালেব মিয়া একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালনে ব্রতী। তিনি এক প্রশ্নের জবাবে বলেন- আমি খোঁজ নিয়ে জেনেছি তরিকুল ইসলাম পপলু এতদিন ময়লা নিষ্কাশনেরনামে প্রতিমাসে ৪০হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। তার কাছে কোন বৈধ কাগজ পত্র নাই। পপলু অন্য আরেকজনকে ময়লানিষ্কাশনের দায়িত্ব বিক্রি করে অবৈধ টাকা কামাতেন। তাই তিনি সিটি করপোরেশনের অনুমতিক্রমে এলাকার বেকার যুবকদেরনতুন করে দায়িত্ব দেন আবেদনের পরিপ্রেক্ষিতে। তিনি আরো বলেন- আমি শ্রমিকলীগের একজন ছোট নেতা। নিজের প্রয়োজনেকখনো কিছুই করিনি। মানুষ ও মানবতার সেবা করাই আমার মূল উদ্দেশ্য ও লক্ষ্য।।
পপলু জানায়, কাউন্সিলরের সিদ্ধান্ত আমি মেনে নেব। তবে আমার বিরূদ্ধে যে অপপ্রচার করা হয়েছে তার একটিও যদি প্রমাণ নাহয়, আমি আইনের আশ্রয় নেব। আগে থেকে যেহেতু ময়লার ব্যবসা আমি করেছি তাই এখনো এখনো এই দায়িত্ব পাওয়ারঅগ্রাধিকার আমারই।
আবেদ আলী বলেন- এতদিন রাজনীতি করেছি, কখনো কারো ক্ষতি করিনি। মানুষের কল্যাণে কাজ করেছি। আমার বিরুদ্ধেযারা অপপ্রচার চালাচ্ছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক।
বিভিন্ন মহল সূত্রে জানা যায়, এই দুই গ্রুপ যেকোন সময় বড় কোন সংঘর্ষে লিপ্ত হতে পারে। বিষয়টি নিয়ে উপর মহলের সুদৃষ্টিএকান্ত প্রয়োজন।
বার্তা বাজার/টি.সি