ঈশ্বরগঞ্জে আরও ৮ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার মধ্য রাতে স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।

গত দুইদিনে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য বিভাগ কর্তৃক সংগ্রহকৃত ৩৭ টি নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। পূর্বে আক্রান্ত একজন রোগীর সংস্পর্শে আসা স্বজন সহ ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার ফলাফল রোববার মধ্যরাতে প্রকাশ করা হয়। এতে ঈশ্বরগঞ্জের ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। রোববারের পরীক্ষায় ময়মনসিংহ জেলায় নতুন আরো ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মাঝে রয়েছে হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক, পৌর এলাকার কালীবাড়ি রোডের ২ জন, ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন পূর্বে সদরে আক্রান্ত ব্যক্তির কন্টাক্ট ট্রেসিং এ সনাক্ত। আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ৬ জন পুরুষ। আক্রান্তদের বয়স ১৪ থেকে ৬০ এর মধ্যে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, আক্রান্ত সকলের সাথে হাসপাতাল থেকে যোগাযোগ করা হয়েছে, সবাই বর্তমানে উপসর্গবিহীন এবং হোম আইসোলেশনে আছেন। আক্রান্ত ব্যক্তিদের সার্বিক তত্ত্বাবধান,চিকিৎসা এবং কন্টাক্ট ট্রেসিং এর জন্য স্বাস্থ্য বিভাগের করোনা টীম তাদের বাড়িতে যাবেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর