দেশে করোনা মহামারিতে ২ মাস বন্ধ ছিল বিমান চলাচল। এবার দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। রাজধানী থেকে ৩টি অভ্যন্তরীণ রুটে চলছে ফ্লাইট।
প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৬টি ফ্লাইট, ঢাকা- সৈয়দপুর-ঢাকা রুটে ৩টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ৪টি ফ্লাইট চলাচল করছে।
এই ৩টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও নভোএয়ার এবং ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন, বিমান কোম্পানিগুলো।
গত বৃহস্পতিবার অভ্যন্তরীণ রুটে পয়লা জুন থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। তবে আন্তর্জাতিক রুটে ১৫ জুন পর্যন্ত বিমান চলাচল স্থগিত থাকবে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ফ্লাইটে একই পরিবারের না হলে দুজন যাত্রীর মধ্যে কমপক্ষে একটি আসন ফাঁকা রাখা হবে। এজন্য অন্তত ৩০ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে। ফ্লাইটের সকল স্টাফকে অবশ্যই মাস্ক, গ্লাভস ও ডিসপোজাল হেড ক্যাপ পরতে হবে।
বার্তাবাজার/কে.জে.পি