বাহরাইনে আরও ৬০৫ জনের করোনা শনাক্ত, এক বাংলাদেশির মৃত্যু

বাহরাইনেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ভাইরাসটিতে ৩১ মে নতুন করে আক্রান্ত হয়েছে ৬০৫ জন।

গত ৩ মাসে ১৫ জন হলেও গত ৩০ মে থেকে করোনায় সংক্রমণে দৈনিক ২ জন করে ২ দিনে মৃত্যুবরণ করেছে ৪ জন।

বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হানিফ নামের এক বাংলাদেশি। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাকান এলাকার সুবিধপুর গ্রামের শহিদের পুত্র।

তিনি বাহরাইনের রাজধানী মানামায় রমিজ সুপার মার্কেটে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয় ১১৩৯৮ জন। তারমধ্যে বাংলাদেশির সংখ্যা রয়েছে ৬৭৪ জন। নতুন ২ জন সহ মোট দেশটিতে মৃত্যুবরণ করেন ১৯ জন। এতে ২ জন রয়েছে বাংলাদেশি। এ ব্যাপারে বরাবরের মত বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের প্রতি রয়েছে সচেতনতা ও সতর্কের বার্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর