আরও ১৫৩ পুলিশ সদস্যের করোনা জয়

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে অসুস্থ হওয়া আরও ১৫৩ জন পুলিশ সদস্য করোনা জয় করেছেন। উন্নত চিকিৎসার ফলে তারা সুস্থ হয়েছেন।

গতকাল রোববার(৩১ মে) বিকেলে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

করোনা পজিটিভ এ ১৫৩ জনের নমুনা পরপর দুবার পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া সব পুলিশ সদস্যকে মাস্ক প্রদান করেন। পরে তাদের ফুল দিয়ে বিদায় জানানো হয়।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে ইতোমধ্যে করোনা আক্রান্ত ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর