ফেনীর সোনাগাজীতে মরণঘাতী করোনার উপসর্গে ষাটোর্ধ্ব এক ব্যক্তি মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা ভয়ে মরদেহ ফেলে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৩১ মে) রাতে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউজ্জামান জানান, দু’দিন আগে পরিবার নিয়ে ওই ব্যক্তি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাড়িতে আসেন। আগে থেকেই তিনি শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। শনিবার রাতে বাড়িতেই তার মৃত্যু হয়। এরপর লাশ ফেলে স্বজনরা পালিয়ে যায়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে