কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৬ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (৩১ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১০৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৬ টি কোভিড পজিটিভ। আক্রান্ত ৬ জনের মধ্যে কুষ্টিয়া কুমারখালী উপজেলার জাহেদপুর ও শিলাইদহে ২ জন, ভেড়ামারা উপজেলার ষোলদাগ এলাকার ২ জন, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ও ইবি এলাকার ২ জন। আক্রান্ত ব্যক্তির ৫ জন পুরুষ ও ১ জন নারী। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৬৪ জন করোনা রোগী সনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৯, ভেড়ামারা ৯, মিরপুর ১০, কুষ্টিয়া সদর ৯, কুমারখালী ১৩, খোকসা ৪।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর