বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজারের মতো মানুষের মারা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি নেমে এসেছে ৩ হাজারের কোঠায়। বর্তমানে বিশ্বে মোট ৬২ লাখ ৬০ হাজার করোনা শনাক্ত রোগী হয়েছে।
স্বস্তির বিষয় হলো- সব দেশেই তুলনামূলকভাবে কমে এসেছে মৃত্যু। যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহ পর হাজারের নীচে নেমেছে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৩৭ জন; মোট আক্রান্ত ১৮ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের কারণে আরও ছড়িয়ে পড়বে করোনা ভাইরাস, এমনটাই চিকিৎসকদের শঙ্কা।
বার্তাবাজার/কে.জে.পি