সর্দারকে পিঠমোড়া দিয়ে খুঁটিতে বেঁধে রাখলো শ্রমিকরা

যশোরের বেনাপোলে রকিব উদ্দীন নকি মোল্লা নামে এক সর্দারকে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখে। শ্রমিকদের পাওনা এক কোটি ৩২ লাখ দিতে অপারগতা প্রকাশ করায় তাকে বেঁধে রাখা হয়। পরে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হলে সর্দারকে ছেড়ে দেয় শ্রমিকরা।

রোববার (৩১ মে) বিকালে বেনাপোল স্থলবন্দরের ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালী শ্রমিক ও আওয়ামী লীগের নেতারা ৭০ লাখ টাকা পরিশোধের চুক্তিতে তাকে মুক্ত করে। অভিযুক্ত নকিমোল্লা বেনাপোল পৌরসভার বড়আচড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বন্দরের ৮৯১ শ্রমিক ইউনিয়নের গ্রুপ সর্দার।

সাধারণ শ্রমিকরা রকিব উদ্দিন নকি মোল্লার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে জানায়, ঘাম ঝরানো ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ করেছে ৮৯১ শ্রমিকের সর্দার রকিব উদ্দীন নকি মোল্লা। বার বার সময় নিয়ে প্রতারণা করছিল। অবশেষে শ্রমিকরা তাকে টাকা আদায়ে বেঁধে রাখে। পরে প্রভাবশালী শ্রমিক নেতা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে ৭০ লাখ টাকায় মীমাংসা হয়েছে। বাকি টাকা আমরা আর ফেরত পাবো না বলে তারা জানিয়েছেন। আমাদের জমানো টাকা দিয়ে সে গরু, ৪টি ট্রাক ও জমি ক্রয় করেছে।

বেনাপোল স্থলবন্দরের ৮৯১ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি খলিলুর রহমান জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতারা এসে তিন দফায় বৈঠক করে ৭০ লক্ষ টাকা পরিষদের অঙ্গীকার দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর