ঢাকার সাভার উপজেলায় গত শনিবার (৩০ মে) মোট ৮৫ জনের নমুনা পাঠানো হয়েছিল, তারমধ্যে ৩১ জন নতুন করে পজিটিভ শনাক্ত হওয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাত দিয়ে বিষয়টি জানা গেছে।
এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্টোল) ডা. ফেরদৌসী আক্তার জানান, গত শনিবার (৩০ মে) পর্যন্ত এই উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২০৫৪ জনের, এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ৪৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫৭ জন এবং আক্রান্তদের ভিতর ৭ জন মারা গেছেন।
তিনি আরও জানান, হোম আইসোলেশনে রয়েছেন মোট ২৭৫ জন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ভর্তি রয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলেও জানান তিনি।
অপরদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলায় রবিবার (৩১ মে) রাত ১০.১০ মিনিট পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ১০৬২ জনের। এদের ভিতর এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ১২৭ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন মোট ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন এবং এ পর্যন্ত আক্রান্তদের ভিতর ১ জন মারা গেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন মোট ২৩ জন। এরা উপজেলার- মডেল টাউন, ইসলামপুর, বিজয়নগর, শ্রীরামপুর-সূতিপাড়া, মধুডাংগা-কুশরা, ভাটালিয়া-সূয়াপুর, পাঠানটোলা, তালতলা, কালামপুর- সূতিপাড়া এবং বালিয়া ইউনিয়নের বাসিন্দা।
কেএ/বার্তাবাজার