স্পেনে নিয়ন্ত্রনে এসেছে করোনা, ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনায় স্পেনে লাশ আর আক্রান্তের যে লম্বা সারি ছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রনে। সর্বশেষ তিন মাসে গত ২৪ ঘন্টায় সবচেয়ে কম আক্রান্ত হয়েছে দেশটিতে। একদিনে ৯৬ জনের দেহে করোনা শণাক্তের পাশাপাশি মারা গিয়েছেন ২ জন।

এছাড়া ইংল্যাণ্ডে একদিনে আরও ১ হাজার ৯৩৬ জন আক্রান্তের পাশাপাশি মারা গিয়েছেন ১১৩ জন। ইটালিতে ৩৫৫ আক্রান্তের পাশাপাশি মৃত্যুবরণ করেছেন ৭৫ জন।

গত এপ্রিলে স্পেনে যে হারে মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করছিল তা এখন প্রায় সবটাই নিয়ণত্রনে চলে এসেছে। তখন দেশটিতে একদিনে গড়ে মারা যেত ৯৫০ জন আক্রান্ত হতো হাজার হাজার মানুষ। করনা নিয়ন্ত্রণে আসায় দেশ্তির লকডাউন শিথিল হতে শুরু করেছে। দেশটিতে সবচেয়ে কঠোর লকডাউন জারি করা হয়েছিল।

মৃত্যু ও সংক্রমণের হার অনেক কমে গেলেও সতর্ক রয়েছে স্পেনের সরকার। জরুরি অবস্থার মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়ানোর প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, স্পেনে করোনাভাইরাস মহামারিতে মারা গেছেন ২৭ হাজারেরও বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর