দেশের শতকরা ৮০ জনের করোনা হবে: ড. বিজন শীল

দেশের ৮০ শতাংশ মানুষ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম বিজ্ঞানী ও করোনা শনাক্তকরণ কিট উদ্ভাবক দলের প্রধান ড. বিজন কুমার শীল। ইতমধ্যে দেশের ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

দেশের এই আলোচিত স্বাস্থ্য বিজ্ঞানীর মতে, দেশে এমন মানুষ আছেন যারা সুস্থ হয়ে উঠেছেন। তবে তারা যে আক্রান্ত হয়তো তারা জানেন না। হয়তো সামান্য জ্বর হয়েছে, কাশি হয়েছে, দুর্বলতা অনুভব করেছেন।

শনিবার (৩০ মে) রাতে একটি সংবাদ মাধ্যমের ফেসবুক পেইজে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

ড. বিজন বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের তীব্রতা ৩০ থেকে ৪০ ভাগ কমে গেছে। এখানে ইমিউন সিস্টেমসহ কিছু বিষয় কাজ করেছে। তবে বাংলাদেশে করোনা ভাইরাস যদি জানুয়ারিতে আসত তাহলে এর তীব্রতা আরও বেশি হতো। মার্চে যেহেতু এসেছে, সে কারণে এখানে এর তীব্রতা কম দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন,করোনা যেহেতু ছড়িয়েছে, সেহেতু আমরা যতই ঘরে লুকিয়ে থাকি, কাউকেই ছাড়বে না। ঝড় হলে যেমন প্রত্যেক গাছকেই টাচ করে যায়, করোনাও আমাদের প্রত্যেককে আক্রান্ত করবে। এক্ষেত্রে যাদের বয়স বেশি, অন্য অসুস্থতা আছে, তাদের ঝুঁকি বেশি। যারা শক্ত-পোক্ত, মনোবল দৃঢ়, তাদের ভয় কম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর