ফেনীতে নতুন আরো ৫ করোনা রোগী শনাক্ত!

ফেনী জেলায় নতুন আরো ৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২জন,সোনাগাজীতে ২জন ,ফুলগাজীতে ১জন। ফেনীর সিভিল সার্জন কর্তৃক এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফেনীতে এখন পর্যন্ত শনাক্তকৃত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মোট ১৫৯জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৫ জন৷ বর্তমানে করোনা রোগী সংখ্যা ৭৮ জন৷ অন্য স্থানে রেফার্ড করা হয়েছে ৫ জন কে এবং মৃত্যু বরন করেছেন ৩ জন৷ এইদিকে গতকাল করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এখনো ফলাফল আসে নাই।

ফেনীতে করোনা ভাইরাসে আক্রান্ত এমন রোগী শনাক্ত হয়েছে, সদর উপজেলায় ৬১ জন, ফুলগাজী উপজেলায় ৭জন, সোনাগাজী উপজেলায় ২১ জন, ছাগলনাইয়া ২১ জন, দাগনভুইয়া উপজেলায় ৩৭জন, পরশুরাম উপজেলায় ৭ জন, অন্যান্য জায়গার কিন্তু ফেনীতে শনাক্ত হয়েছে এমন ৫ জন৷

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর