বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন মিয়াকে (৪৩) আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
রোববার সকাল ১০টার দিকে গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকা থেকে আটক করা হয়। আটককৃত সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগ সভাপতি মুসলিম মিয়ার ছেলে।
র্যাব-১৪ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাব সদস্যরা রবিবার সকাল ১০টায় শহরের টেংকেরপাড় এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি করে ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধা্রকৃত বিদেশি রিভলবারের দাম আনুমানিক দেড়লাখ টাকা। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বার্তাবাজার/এসজে