ফরিদপুরের আলফাডাঙ্গায় আহম্মদ হোসেন মোল্যা নামের এক ব্যক্তি জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। আহম্মদ হোসেন মোল্যা উপজেলার শিয়ালদী গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করে আহম্মদ হোসেন মোল্যা অভিযোগ করে বলেন, একই গ্রামের বাসিন্দা মৃত আ. রহমান খানের পুত্র আ. রশিদ খানসহ আরও ৮-১০ জন ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে আমার ও আমার পরিবারের বিভিন্ন ধরণের ক্ষতিসাধন করে আসছে।
সর্বশেষ গত ২১মে আমার বাড়িতে রাতে চুরি হওয়াকে কেন্দ্র করে রশিদ গং আমার ওপর ক্ষিপ্ত হয়। এ ঘটনায় আমি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছি। যার জিডি নং- ১১৮২, তাং- ৩০-৫-২০ইং।
তিনি আরও বলেন, এসব বিষয়ে আমি এবং আমার পরিবাবের সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জীবনের নিরাপত্তা, প্রশাসনের সাহায্য কামনা ও ন্যায় বিচার চাইছি।
এ বিষয়ে অভিযুক্ত রশিদ খান বলেন, ‘তাদের সাথে আমার কোন শত্রুতা নেই। গ্রামের লোকজন মিলে মসজিদ ও মাদ্রাসার কমিটি করেছে। এ কমিটি তাদের পছন্দ না হওয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করছে। আর তার বাড়ির চুরির বিষয়ে আমরা কিছুই জানিনা।’
কেএ/বার্তাবাজার