করোনায় মারা গেলেন ঢাবি অধ্যাপক

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপক। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসাপাতালে মারা যান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ওই অধ্যাপকের নাম শাকিল উদ্দিন। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর