সাংবাদিকের ওপর হামলা, আসামিরা প্রকাশ্যে ঘুরছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামের সাংবাদিক ও দৈনিক ভোরের ডাক’র চুয়াডাঙ্গা প্রতিনিধি খালেকুজ্জামানের ওপর হামলায় মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তারে কোনো তৎপর দেখা যায়নি পুলিশের।

মামলার বাদী খালেকুজ্জামানের শ্বশুর নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, গত সোমবার (২৫মে) আমার জামাই খালেকুজ্জামান নিজ মহল্লার কুড়ুলগাছি মাঠ পাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বাড়ী ফিরছিলেন।

এসময় তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড,হাঁসুয়া ও বাঁশের লাঠি নিয়ে মুদি দোকানের দেয়ালের আড়ালে ওতপেতে বসে ছিল একই মহল্লার মৃত আত্তাব আলীর ছেলে আঃ গণি ও তার ৩ছেলে নওশাদ,হাবিল,কাবিল এবং আঃগণির স্ত্রী কুলসুম।

খালেকুজ্জামান আসামিদের মুদি দোকানের সামনে পৌছানোর সাথে সাথে আঃ গণির হুকুমে চতুর্দিকে ঘিরে তার গতি রোধ করে তাকে খুন করার উদ্দেশ্য লোহার রড,হাঁসুয়া ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মার শুরু করে ।পরে ¯’নীয়রা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঘটনার পরের দিন মঙ্গলবার (২৬মে) খালেকুজ্জামানের শশুর নজরুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। ৫জনকে আসামি করে মামলা রেকর্ডভুক্ত করলেও আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়নি পুলিশ। নজরুল ইসলাম বলেন, সাত দিন পেরিয়ে গেলেও আসামীদের ধরার ব্যাপারে পুলিশের কোন ভূমিকা না থাকায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি (নজরুল ইসলাম) দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি মামলাটি সঠিকভাবে তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ও দাবিও জানিয়েছেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিব হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন,আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে, রাতেই অভিযান চালিয়ে মামলার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে আশ্বাস দেন তদন্তকারী কর্মকর্তা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর