চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে। জানা যায়, রাজধানী ঢাকায় বসবাসকারী এমদাদুল হক লাল মিয়া (৫৮) করোনায় মৃত্যুর পর জন্মস্থান আলমডাঙ্গায় নিয়ে এসে দাফন করা হয়েছে।
রোববার (৩১ মে) স্বাস্থ্যবিধি মেনে পুলিশের উপস্থিতিতে আলমডাঙ্গা পৌর জান্নাতুল বাকী গোরস্তানে লাশ দাফন করা হয়। গত ৩০ মে রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে তার লাশ জন্মস্থান আলমডাঙ্গায় নিয়ে আসা হয়। মৃত এমদাদুল হক লাল মিয়া আলমডাঙ্গা শহরের এরশাদপুর চাতাল মোড়ের মৃত আবুল হোসেনের ছেলে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, রোববার সকালে বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের সহায়তায় একটি অ্যাম্বুলেন্সে মরদেহ আলমডাঙ্গায় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাকে পৌর জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়েছে।
কেএ/বার্তাবাজার