কক্সবাজারে আরও ৬৬ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে নতুন করে আরও ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ৩৫ আক্রান্ত রয়েছেন।

এছাড়াও জেলার উখিয়া উপজেলার ১২ জন, টেকনাফ উপজেলার ১১ জন, মহেশখালী উপজেলার ১ জন, রামু উপজেলার ২ জন, চকরিয়া উপজেলার ২ জন, পেকুয়া উপজেলার ১ জন, নাইক্ষ্যংছড়ি ১ জন, লামার ১ জন রয়েছেন।

রোববার (৩১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৬০ দিনে মোট ৬ হাজার ৭৬৫ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৭৮১ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেল। এতে কক্সবাজার জেলার রয়েছে ৭০৫ জন। এর মধ্যে মহেশখালীতে ৩২ জন, টেকনাফে ৩২ জন, উখিয়ায় ৯৮ জন, রামু ২৭ জন, চকরিয়ায় ১৫৯ জন, কক্সবাজার সদরে ২৮৬ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৯ জন রয়েছেন। এর সাথে রোহিঙ্গা ক্যাম্পের ৩০ জন রোহিঙ্গা। অন্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

কক্সবাজার জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, ইতোমধ্যে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কক্সবাজার জেলায় মোট ১৪২ জন। আর মৃত্যু বরণ করেছেন ১১ জন। এর মধ্যে সদর উপজেলায় সুস্থ হয়েছেন ২২ জন, মৃত্যুবরণ করেছেন ৯জন, রামু উপজেলায় সুস্থ ২ জন, মৃত্যু ১ জন, চকরিয়ায় সুস্থ ৭০ জন, মৃত্যু ১ জন, পেকুয়ায় সুস্থ ২১ জন, মহেশখালীতে ২জন, উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পে সুস্থ ৭ জন ও টেকনাফে সুস্থ ৮ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর