সুনামগঞ্জে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৮.৬০ শতাংশ

এবছর সুনামগঞ্জে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ। তবে গত বছরের ছেয়ে জিপিএ-৫ এ সিলেট বোর্ডের মধ্যে সুনামগঞ্জে পাসের দিকে এগিয়ে রয়েছে মেয়েরা ও জিপিএ-৫ এর দিক দিয়ে এগিয়ে আছে ছেলেরা।

আজ রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, এবারের সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষায় ৭৯ দশমিক ২৩ শতাংশ ছেলে পাস করেছে। অন্যদিকে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

তবে সুনামগঞ্জে পাসের হারের দিক থেকে ছেলেরা ৭৭ দশমিক ৭৮ শতাংশ ও মেয়েরা ৭৯ দশমিক ২৬ শতাংশ। আবার এ বছর সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছেন ৪১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ২১১ জন ছেলে এবং ২০২ জন মেয়ে।

উল্লেখ্য, এবছর সুনামগঞ্জ জেলায় ২৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ১৯ হাজার ৫৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর