লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় লাইজু আক্তার নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার(৩১ মে) বিষপান করে আত্নহত্যা করেছে লাইজু আক্তার।সে ওই এলাকার জেলহকের মেয়ে এবং ঐ উপজেলার পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ রোববার (৩১ মে) সকালে এসএসসি পরীক্ষার ফলাফল বের হলে পরিক্ষার্থী লাইজু আক্তার ফলাফলে অকৃতকার্য হয়। সেই খবর পেয়ে সে বিষপান করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
কেএ/বার্তাবাজার