ভৈরবের কুখ্যাত মাদক ব্যবসায়ী রোকসানা বেগমকে (২২) ১ হাজার ১৬০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৪। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯ টার দিকে ভৈরব পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার দূর্জয় মোড় থেকে তাকে আটক করে।
আটককৃত রোকসানার স্বামীর নাম রফিকুল ইসলাম এবং বাড়ী আশুগঞ্জের সোনারামপুর গ্রামে। এই ঘটনায় র্যাব বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করে।
ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডিং অফিসার রাফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে আশুগঞ্জ থেকে ভৈরব এসেছিল। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। গ্রেফতারকৃতকে আজ রোববার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে