পারিবারিক বিরোধে ভাইয়ের পা কেটে নিল আরেক ভাই!

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পারিবারিক দন্ধের জেরে মামাতো ভাইয়ের পা কেটে নিয়েছে তারই ফুফাতো ভাই। শনিবার (৩০ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার খুবজীপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সন্ত্রাসী মিঠু মণ্ডল (২৬) ওরফে মিঠু কানার বাম পা কেটে বিচ্ছিন্ন করে দেয় তার ফুফাতো ভাই বাবু মন্ডল। রাতের বেলা স্থানীয় বাজারে যাওয়ার পথে মিঠুর বাড়ির কাছেই বাবু মন্ডল ও তার সহযোগী রকি, শফি এবং আরিফ মিলে হামলা চালিয়ে এই ঘটনা ঘটায়।

গুরুতর আহত মিঠু মণ্ডলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পা কাঠার ঘটনায় আহত মিঠুর বাবা বাবা সাইদুল মন্ডল বাদী হয়ে যোগেন্দ্রেনগর গ্রামের জালাল মন্ডলের ছেলে বাবু মন্ডলসহ ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বাবু মন্ডল ও তার সহযোগীরা পলাতক রয়েছে। আহত মিঠু একজন সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর