কুষ্টিয়ায় মেয়ের কাছে থেকে বাবা মোবাইল ফোন কেড়ে নেয়ায় আরিফা খাতুন মেঘলা(১৮) নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামের আলা উদ্দিনের মেয়ে এবং বিজেএম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল ফোনে কারো সাথে অতিরিক্ত সময় কথা বলার কারণে আলা উদ্দিন মেয়ের স্মার্ট মোবাইল ফোন নিয়ে গত শুক্রবার তাঁর কর্মস্থল চট্টগ্রাম চলে যান।
এদিকে রবিবার (৩১ মে) সকালে সেই অভিমানে মেঘলা নিজের ওড়না দিয়ে তার শোবার ঘরের ডাফের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ০৬। তারিখ ৩১/০৫/২০২০। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইন গত ব্যবস্থা নেয়া হবে।
কেএ/বার্তাবাজার